আলু পুরি – মজাদার আলু পুরি
আলু পুরি – মজাদার আলু পুরি
উপকরণঃ
আলু – ২ কাপ ।
ময়দা – ২ কাপ ।
পেঁয়াজ কুচি – ২টি ।
শুকনো মরিচ – ৩/৪ টি ।
পুদিনা পাতা – ১ টেবিল চামচ ।
তেল – ভাজার জন্য ।
প্রণালীঃ
আলু সেদ্ধ করে হাত দিয়ে মথে নিন । শুকনো মরিচ টেলে গুঁড়ো করে নিন । পেঁয়াজ সামান্য তেলে ভেজে নিন । এবার আলুর সাথে মরিচ গুঁড়ো , পেঁয়াজ , পুদিনা পাতা মিশিয়ে নিন । ময়দার সাথে সামান্য তেল , লবণ ও পানি দিয়ে মথে নিয়ে ডো তৈরি করে নিন । এবার প্রতি ভাগ ময়ানে আলুর পুর ভরে মুখ বন্ধ করে বেলে নিন । প্যানে তেল গরম করে ডুবো তেলে অল্প আঁচে সবগুলো পুরি একে একে ভেজে নিন । ভাজা হয়ে গেলে সস বা চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন ।
এস/
ছবিঃ সংগ্রহ

