আলুর প্যানকেক – মজাদার আলুর প্যানকেক
আলুর প্যানকেক – মজাদার আলুর প্যানকেক
উপকরণঃ
সেদ্ধ আলু – ২ কাপ ।
ময়দা – দেড় কাপ ।
বেকিং পাউডার – ১ চা চামচ ।
পেঁয়াজ কুচি – ২ টি ।
কাঁচা মরিচ কুচি – ৪/৫ টি ।
গোলমরিচ গুঁড়ো – স্বাদমতো ।
লেবুর রস – ১ চা চামচ ।
টমেটো কুচি – ১ টেবিল চামচ ।
ধনিয়া পাতা কুচি – ১ টেবিল চামচ ।
আদা বাটা – ১ চা চামচ ।
রসুন বাটা – ১ চা চামচ ।
ডিম – ২ টি ।
তেল – ভাজার জন্য ।
লবণ – স্বাদমতো ।
প্রণালীঃ
আলুর সাথে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে ( ১০/১৫ মিনিট ) নিতে হবে । লক্ষ্য রাখবেন ব্যাটার যেন বেশি পাতলা হয়ে না যায় । এবার পছন্দমতো শেপ করে নিন । এরপর চুলায় ফ্রাইপ্যানে তেল গরম করে অল্প আঁচে বানানো প্যানকেকগুলো ভেজে নিন । ভাজা হয়ে গেলে যে কোন সসের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার আলুর প্যানকেক ।
এস/
ছবিঃ সংগ্রহ

