কফি – কাপুচিনো , ক্যারামেল লাতে , এসপ্রেসো ও ব্ল্যাক
কাপুচিনো
উপকরণঃ
তরল দুধ – ১ কাপ ।
গরম পানি – ১/২ কাপ ।
কফি পাউডার – ১/২ চা চামচ ।
ক্রিম – সাজানোর জন্য ।
চিনি – ২ চা চামচ ।

প্রণালীঃ
প্রথমে দুধ গরম করে নিন । এবার কফি বিটারে দুধ দিয়ে বিট করে ফোম তৈরি করে নিন । এরপর কাপে কফি , গরম পানি , চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন । এবার ফোম করা দুধ আস্তে আস্তে কাপে ঢালুন । কফির ওপর ক্রিম দিয়ে নকশা করে পরিবেশন করুণ ইতালীয় কফি কাপুচিনো ।
ক্যারামেল লাতে
উপকরণঃ
এসপ্রেসো – ৩০ মিলিলিটার ।
ঘন দুধ – ২৫০ মিলিলিটার ।
চকোলেট গুঁড়ো – প্রয়োজনমতো ।
ক্যারামেল সিরাপ – ১৫ মিলিলিটার ।
মিল্ক ফোম – সাজানোর জন্য ।

প্রণালীঃ
ক্যরামেল লাতে বানানোর আগে এসপ্রেসো তৈরি করতে হবে । ঘন দুধের সাথে এসপ্রেসো মিশিয়ে নিন । এবার কাপে ঢেলে এর ওপর এক থেকে দেড় সেন্টিমিটার মিল্ক ফোম দিয়ে দিন । দুধ আর এসপ্রেসোর অনুপাত ১:৩ বা ১:৫ হলে কফির স্বাদ ভালো হয় । সবশেষে ওপরে ক্যারামেল দিয়ে নকশা করে পরিবেশন করুণ দারুণ স্বাদের ক্যারামেল লাতে ।
ব্ল্যাক কফি
উপকরণঃ
ফুটানো পানি – ৪০০ মিলিলিটার ।
কফি গুঁড়ো – ৫০ গ্রাম ।

প্রণালীঃ
কফি প্লানজারে কফি গুঁড়ো রেখে তাতে ফুটানো গরম পানি দিয়ে নাড়তে হবে । কফি প্লানজারের হাতলটা ওপরের দিকে টেনে ৫/৬ মিনিট পর ধীরে ধীরে হাতলটা নিচের দিকে নামালেই তৈরি হয়ে যাবে ব্ল্যাক কফি ।
ইতালিয়ান এসপ্রেসো
উপকরণঃ
ইনস্ট্যান্ট কফি পাউডার – ১ টেবিল চামচ ।
চিনি – ২ চা চামচ ।
দুধ – ১ কাপ ।
পানি – ১ টেবিল চামচ ।
কোকো পাউডার – সামান্য ।

প্রণালীঃ
কফি কাপে পানি , চিনি , কফি পাউডার মিশিয়ে নিন । ব্রাউন কালার না আসা পর্যন্ত বিট করতে থাকুন । লক্ষ্য রাখবেন চিনি যাতে ভালোভাবে মিশে যায় । এবার মিশ্রণটিতে গরম দুধ দিয়ে দিন এবং ওপরে কোকো পাউডার ছড়িয়ে গরম গরম পরিবেশন করুণ ।
এ/এস/
ছবিঃ সংগ্রহ

