কাবলি ছোলা চাট – কাবলি ছোলা চাট
কাবলি ছোলা চাট – কাবলি ছোলা চাট
উপকরণঃ
সেদ্ধ কাবলি ছোলা – ১ কাপ ।
শসা কুচি – ১ টেবিল চামচ ।
পেঁয়াজ কুচি – ১ টেবিল চামচ ।
টমেটো কুচি – ১ টেবিল চামচ ।
পাপরিকা – ১/২ চা চামচ ।
কাঁচামরিচ কুচি – ৩/৪ টি ।
শুকনা মরিচ গুঁড়ো – ১/২ চা চামচ ।
ভাজা জিরা গুঁড়ো – ১/২ চা চামচ ।
বিট লবণ – স্বাদ মতো ।
চাট মশলা – ১/২ চা চামচ ।
গোলমরিচ গুঁড়ো – ১/৪ চা চামচ ।
আদা কুচি – ১/২ চা চামচ ।
ধনেপাতা কুচি – ১ চা চামচ ।
লেবুর রস – ১ তেবিল চামচ ।
ভাজা ঝুরি – ২ তেবিল চামচ ।
তেঁতুল – ১ চা চামচ ।
অলিভ অয়েল – ১ চা চামচ ।
গ্রিন চিলি সস – সামান্য ।
প্রণালীঃ
ছোলা কয়েক ঘণ্টা ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিন । একটি পাত্রে একে একে সব উপকরণ ভালোভাবে মিসিয়ে নিন । মাখানো হয়ে গেলে ওপরে ঝুড়ি ভাজা ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু কাবলি ছোলা চাট ।
এস/
ছবিঃ সংগ্রহ

