কোল্ড কফি

কোল্ড কফি

উপকরণঃ

ঠাণ্ডা দুধ – ২ কাপ ।

পানি – ১/২ কাপ ।

ইনস্ট্যান্ট কফি পাউডার – ৩ চা চামচ ।

চিনি – ২ টেবিল চামচ ।

ক্রিম – ২ টেবিল চামচ ।

বরফ কুচি – পরিমাণমতো ।

প্রণালীঃ

প্রথমে সামান্য পানিতে কফি পাউডার ও চিনি মিশিয়ে ফেটিয়ে নিন । এবার পানি গরম করে ফুটন্ত পানিতে ফেটানো কফি মিশিয়ে ঠাণ্ডা করে নিন । ঠাণ্ডা দুধ ও কফি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন । এক টেবিল চামচ ক্রিম ও বরফ কুচি দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নিন । এবার গ্লাসে ঢেলে ওপরে বাকি ক্রিম ও চকলেট বা কফি গুঁড়ো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন কোল্ড কফি ।  

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর