ক্যাফে মোকা ক্যাফে লাতে

ক্যাফে লাতে

লাতে ইতালীয় শব্দ । যার অর্থ ‘ দুধ ‘ । সারা বিশ্বে জনপ্রিয় কফি এই ক্যাফে লাতে । ক্যাফে লাতে তৈরি করতে যা যা লাগবে ,

এসপ্রেসো – ৩০ মিলিলিটার ।

ঘন দুধ – ২২০ মিলিলিটার

চকোলেট গুঁড়ো – প্রয়োজনমতো

মিল্ক ফোম – সাজানোর জন্য ।

প্রণালীঃ

ক্যাফে লাতে বানাতে আগে তৈরি করতে হবে এসপ্রেসো । ঘন দুধের সাথে এসপ্রেসো মেশাতে হবে । কাপে ঢেলে এর উপর এক থেকে দেড় সেন্টিমিটার মিল্ক ফোম দিতে হবে । সাধারণত দুধ আর এসপ্রেসোর আনুপাত ১:৩ বা ১:৫ হলে কফির স্বাদ ভালো হয় ।


ক্যাফে মোকা

ক্যাফে মোকা তৈরি করতে যা যা লাগবে ,

এসপ্রেসো – ৩০ মিলিলিটার । 

চকোলেট গুড়ো – ১৫ গ্রাম ।

চিনি – পারিমানমতো

ঘন  দুধ – ২৫০ মিলিলিটার   ।

প্রনালীঃ

এসপ্রেসো ও চকলেটের গুঁড়োর সাথে ঘন ফুটানো দুধ মেশাতে হবে । চকলেটের স্বাদ বেশী পেতে চাইলে পরিমাণ মতো চকলেটের গুঁড়ো মেশাতে হবে । ক্যাফে মোকা মূলত ক্যাফে লাতেরই একটি ধরণ । তাই ক্যাফে মোকাতেও ক্যাফে লাতের মতো এক থেকে দেড় সেন্টিমিটার  মিল্ক ফোম ( দুধের ফেনা )  থাকবে । চকলেটেরগুঁড়ো দিয়ে উপরে পছন্দমতো নকশা করে পরিবেশন করতে পারেন  ক্যাফে মোকা 

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর