গরুর মাংসের কোরমা – গরুর মাংসের কোরমা রেসিপি
গরুর মাংসের কোরমা – গরুর মাংসের কোরমা রেসিপি
উপকরণঃ
টক দই – ১ কাপ।
আদা বাটা – ১ টেবিল চামচ।
পোস্ত বাটা – ১ টেবিল চামচ।
জিরা বাটা – ১ চা চামচ।
দারুচিনি – ৪/৫ টি।
তেজপাতা – ৩/৪ টি।
এলাচ – ৪/৫ টি।
লবঙ্গ – ৪/৫ টি।
জয়ত্রী, জায়ফল গুঁড়ো – ১/২ চা চামচ।
জাফরান – সামান্য।
হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ।
ধনিয়া গুঁড়ো – ১ চা চামচ।
মরিচ গুঁড়ো – ১ চা চামচ।
গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ।
আলুবোখারা – ৪/৫ টি।
লবণ – পরিমাণমতো।
বাদাম বাটা – ১ টেবিল চামচ।
লেবুর রস – ১ টেবিল চামচ।
বেরেস্তা – ২ টেবিল চামচ।
তেল – ২ টেবিল চামচ।
ঘি – ১/২ কাপ।
কাঁচামরিচ – ৫/৬ টি।
দুধ – ১ কাপ।
কিশমিশ – ৭/৮ টি।
চিনি- ১/২ চা চামচ।
প্রণালীঃ
গরুর মাংস টুকরো করে কেটে ধুয়ে নিন। গরুর মাংসের সাথে টক দই, আদা বাটা, রসুন বাটা, পোস্ত বাটা, জিরা বাটা, জয়ত্রী, জয়ফল গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, লবণ দিয়ে আধঘণ্টা মেরিনেট করতে হবে। চুলায় পাত্রে তেল, ঘি গরম করে পেঁয়াজ কুচি, মেরিনেট করা মাংস দিয়ে কষিয়ে নিন। চুলার আঁচ কমিয়ে একটু পর পর নেড়ে দিন যাতে লেগে না যায়। মাংস কিছুটা সেদ্ধ হলে দুধ দিয়ে দিন। প্রয়োজন না হলে পানি দেবেন না। এবার তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, কিশমিশ, আলুবোখারা, বাদাম বাটা, বেরেস্তা, কাঁচামরিচ, জাফরান দিয়ে চুলায় দমে রেখে দিন। সেদ্ধ হয়ে তেল ওপরে উঠে এলে নামিয়ে নিন। পোলাও, খিচুড়ি, নান, পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু গরুর মাংসের কোরমা ।
এস/
ছবিঃ সংগ্রহ

