গরুর রেজালা

গরুর মাংসের শাহী রেজালা – গরুর মাংসের শাহী রেজালা রেসিপি

উপকরণঃ

গরুর মাংস – ১কেজি ।

পেঁয়াজ কুচি – ১ কাপ ।

আদা বাটা – ১ টেবিল চামচ ।

রসুন বাটা – ১ টেবিল চামচ ।

শাহী জিরা গুঁড়ো – ১/২ চা চামচ ।

পোস্ত বাটা – ১ টেবিল চামচ ।    

জায়ফল জয়ত্রী গুঁড়ো – ১/২ চা চামচ ।

কাঠবাদাম পেস্তাবাদাম বাটা – ১ টেবিল চামচ ।

গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ ।

জাফরান – সামান্য ।

মরিচ গুঁড়ো – ২ চা চামচ ।

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ ।

ধনিয়া গুঁড়ো – ১ চা চামচ ।

এলাচ – ৫/৬ টি ।

দারুচিনি – ৪/৫ টুকরো ।

লবঙ্গ – ৪/৫ টি ।

তেজপাতা – ২/৩ টি ।

কাঁচামরিচ – ৫/৬ টি ।

কেওড়া জল – ১ চা চামচ ।

চিনি – ১/২ চা চামচ ।

দুধ – ১/২ কাপ ।

লবণ – পরিমাণমতো ।

তেল – ১/২ কাপ ।

ঘি – ১ টেবিল চামচ ।

আলুবোখারা – ৩/৪ টি ।

কিসমিস – ৫/৬ টি ।

টকদই – ১ কাপ ।

লেবুর রস – ১ টেবিল চামচ ।

পানি – পরিমাণমতো ।

প্রণালীঃ

গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে দই ও লেবুর রস দিয়ে আধ ঘণ্টা মেরিনেট করতে হবে । চুলায় কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন । এবার এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিন । এরপর আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ দিয়ে মেরিনেট করা গরুর মাংস দিয়ে দিন । ভালো করে কষিয়ে মাঝারি আঁচে বিশ মিনিট রান্না করুন । এবার মাংসে শাহী জিরা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চিনি, পোস্ত বাটা, জায়ফল জয়ত্রী গুঁড়ো, বাদাম বাটা, জাফরান ও পরিমাণমতো পানি দিয়ে দশ পনেরো মিনিট রান্না করুন । এরপর এতে ঘি, দুধ, আলুবোখারা, কিসমিস  ও কেওড়া জল দিয়ে অল্প আঁচে আধ ঘণ্টা দমে রেখে দিন । মাংস সেদ্ধ হয়ে গেলে খিচুড়ি, পোলাও, সাদা ভাত, নানা বা পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর