চিংড়ি মালাইকারী

চিংড়ি মালাইকারি – চিংড়ি মালাইকারি রেসিপি

উপকরণঃ

চিংড়ি – ১/২ কেজি।

মরিচ গুঁড়ো – ১ চা চামচ।

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ।

আদা বাটা – ১/২ চা চামচ।

রসুন বাটা – ১ চা চামচ।

নারকেল দুধ – ১ কাপ।

পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ।

লেবুর রস – ১ টেবিল চামচ।

তেল – পরিমাণমতো।

লবণ – স্বাদমতো।

কাঁচামরিচ – ৬/৭ টি।

প্রণালীঃ

চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চুলায় একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। এবার চিংড়ি মাছ দিয়ে লবণ দিয়ে দিন। এবার নারকেল দুধ দিয়ে দিন। চিংড়ি মাছ সেদ্ধ হয়ে এলে কাঁচামরিচ, লেবুর রস দিয়ে কিছুক্ষণ রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পোলাও বা খিচুড়ির সাথে পরিবেশন করুন মজাদার চিংড়ি মালাইকারি।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর