চিকেন কাটলেট – চিকেন কাটলেট তৈরির রেসিপি
চিকেন কাটলেট
উপকরণঃ
মুরগির মাংসের কিমা – ২০০ গ্রাম ।
আদা বাটা – ১ চা চামচ ।
রসুন বাটা – ১ চা চামচ ।
পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ ।
কর্ণ ফ্লাওয়ার – ২ চা চামচ ।
কাঁচামরিচ – ৩/৪ টি ।
টমেটো সস – ১ চা চামচ ।
গারলিক সস – ১ চা চামচ ।
গোলমরিচ গুঁড়ো – ১/৪ চা চামচ ।
ডিম – ২ টি ।
ধনেপাতা কুচি – ১ চা চামচ ।
ব্রেড ক্রাম – ২ কাপ ।
লবণ – পরিমাণমতো ।
তেল – ভাজার জন্য ।
প্রণালীঃ
চিকেন কাটলেট তৈরির জন্য প্রথমে মুরগির মাংসের কিমা সাথে আদা বাটা , রসুন বাটা , পেঁয়াজ কুচি , কাঁচামরিচ কুচি , ধনেপাতা কুচি , লবণ , টমেটো সস, গারলিক সস ভালভাবে মিশিয়ে দশ মিনিট রেখে দিন । এবার কাটলেট আকারে গড়ে কর্ণ ফ্লাওয়ার মাখিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন । সামান্য লবণ দিয়ে ডিম ফেটে নিন । ফেটানো ডিমে কাটলেট ডুবিয়ে ব্রেড ক্রামে জড়িয়ে আরো কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন । কড়াইতে তেল গরম করে হালকা আঁচে কাটলেট ভেজে নিন। সোনালি হয়ে এলে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন কাটলেট ।
এস/
ছবিঃ সংগ্রহ

