টার্কি রোস্ট – টার্কি রোস্ট রেসিপি
টার্কি রোস্ট – টার্কি রোস্ট রেসিপি
উপকরণঃ
আস্ত টার্কি – ১ কেজি ।
রসুন বাটা – ১ টেবিল চামচ ।
গরম মসলা গুঁড়ো – ১ চা চামচ ।
মরিচ গুঁড়ো – ১ টেবিল চামচ ।
পাপড়িকা – ১ চা চামচ ।
গোলমরিচ গুঁড়ো – ১ টেবিল চামচ ।
লেবুর রস – ১ টেবিল চামচ ।
মধু – ১ চা চামচ ।
টকদই – ১/২ কাপ ।
কাঁচামরিচ বাটা – ১ চা চামচ ।
বাটার – ৩ টেবিল চামচ ।
লবণ – পরিমাণমতো ।
প্রণালীঃ
টার্কি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন । কাঁটা চামচ বা ছুরি দিয়ে টার্কির গায়ে দাগ কেটে দিন । বাটার বাদে সব মসলাগুলো একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার মসলার মিশ্রণটি টার্কিতে ভালোভাবে লাগিয়ে ৫/৬ ঘণ্টা মেরিনেট করুন। এরপর টার্কির গায়ে বাটার লাগিয়ে ১৫০ ডিগ্রি প্রি-হিট করা ওভেনে দু’ঘণ্টা বেক করতে হবে । বেক হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন টার্কি রোষ্ট ।
এস/
ছবিঃ সংগ্রহ

