ডিম পাকোড়া

ডিম পাকোড়া – ডিম পাকোড়া রেসিপি

উপকরণঃ

সেদ্ধ ডিম – ৪ টি ।

পেঁয়াজ কুচি – ১ টি ।

কাঁচামরিচ কুচি – ৪/৫ টি ।

ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ ।

টমেটো কেচাপ – ১ টেবিল চামচ ।

লবণ – পরিমাণমতো

বেসন – ১ কাপ ।

চাট মসলা গুঁড়ো – ১ চা চামচ ।

তেল – ভাজার জন্য ।

প্রণালীঃ  

প্রথমে সেদ্ধ ডিমগুলোকে গ্রেড করে নিতে হবে । এবার গ্রেড করা ডিমের সাথে সবগুলো উপকরণ একটি বাটিতে মিশিয়ে অল্প পানি দিয়ে থকথকে করে মাখিয়ে নিন । এরপর চুলায় একটি পাত্রে তেল গরম করে তাতে পাকোড়াগুলো বাদামী করে ভেজে নিন । ভাজা হয়ে গেলে সস বা মেয়োনেজ দিয়ে গরম গরম পরিবেশন করুন ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর