ডিমের জালি কাবাব

ডিমের জালি কাবাব – ডিমের জালি কাবাব রেসিপি

উপকরণঃ

সেদ্ধ ডিম – ৪টি।

ডিম – ২টি।

সেদ্ধ আলু – ২টি।

কাবাব মসলা – ১ চা চামচ।

গরম মসলা গুঁড়ো – ১/২ চা চামচ।

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ।

জিরা গুঁড়ো – ১/২ চা চামচ।

ধনে গুঁড়ো – ১/২ চা চামচ।

লবণ – স্বাদমতো।

পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ।

কাঁচামরিচ কুচি – ১ টেবিল চামচ।

ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ।

তেল – পরিমাণমতো।

প্রণালীঃ

দুটি ডিম ও আলু সেদ্ধ করে গ্রেট করে নিতে হবে। এবার গ্রেট করা ডিম ও আলুর মধ্যে কাবাব মসলা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুরো, গরম মসলা গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতে সামান্য তেল মাখিয়ে আলুর মিশ্রণটি কাবাবের আকারে গড়ে নিন। এবার একটি পাত্রে দুটি ডিম ফেটিয়ে নিন। চুলায় প্যানে তেল গরম করে কাবাব ডিমের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দিন। হাতের সাহায্যে কিছুটা ডিম কাবাবের ওপর ছড়িয়ে দিন। বাদামী রঙের করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে সস বা চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর