তেঁতুলের শরবত

তেঁতুলের শরবত – টক-মিষ্টি তেঁতুলের শরবত

উপকরণঃ

পাকা তেঁতুল – ২ টেবিল চামচ ।

চিনি – ১ টেবিল চামচ ।

ঠাণ্ডা পানি – ৩/৪ কাপ ।

ভাজা জিরা গুঁড়ো – ১/২ চা চামচ ।

গোলমরিচ গুঁড়ো – সামান্য ।

বিট লবণ – স্বাদমতো ।

লেবুর রস – ২ চা চামচ ।

লবণ – পরিমাণমতো ।

শুকনো মরিচ – ২ টি ।

পুদিনা পাতা – কয়েকটি ।

বরফ – কয়েক টুকরো ।

প্রণালীঃ

প্রথমে একটি প্যানে শুকনো মরিচ টেলে নিন । গোলমরিচ ও জিরা টেলে নিন । জিরা অল্প আঁচে টালবেন , পুড়ে গেলে তেঁতো হয়ে যাবে । গরম থাকতেই জিরা মিহিগুঁড়ো করে নিন । এবার তেঁতুল কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে ক্বাথ বের করে নিন । তেঁতুলের ক্বাথ , চিনি , লেবুর রস , জিরা গুঁড়ো , গোলমরিচ গুঁড়ো , বিট লবণ , লবণ , শুকনো মরিচ গুঁড়ো একসাথে মিশিয়ে পানি দিয়ে ব্লেন্ড করে নিন । ইচ্ছে করলে ছেঁকেও নিতে পারেন । চাইলে চিনির পরিবর্তে গুঁড় ব্যবহার করতে পারেন । পরিবেশন পাত্রে তেঁতুলের শরবত ঢেলে লেমন জেস্ট , পুদিনা পাতা ও বরফকুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন । 

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর