তোপসে ফ্রাই – তোপসে ফ্রাই রেসিপি
তোপসে ফ্রাই – তোপসে ফ্রাই রেসিপি
উপকরণঃ
পেঁয়াজ বাটা – ২ টেবিল চামচ।
রসুন বাটা – ১ চা চামচ।
লেবুর রস – ১ টেবিল চামচ।
গোলমরিচ গুঁড়ো – ১/৪ চা চামচ।
কাঁচামরিচ বাটা – ১ টেবিল চামচ।
লবণ – স্বাদমতো।
বেসন – ১ কাপ।
তেল – ভাজার জন্য।
প্রণালীঃ
প্রথমে মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার মাছে লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, কাঁচামরিচ বাটা, গোলমরিচ গুঁড়ো দিয়ে আধ ঘণ্টা মেরিনেট করুন। এবার বেসন দিয়ে দিন প্রয়োজন হলে সামান্য একটু পানি দিয়ে মাখিয়ে নিন। চুলায় প্যানে তেল গরম করে মাছগুলো ভেঁজে নিন। ভাঁজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।
এস/
ছবিঃ সংগ্রহ

