পটেটো অ্যান্ড এগ সালাদ
পটেটো অ্যান্ড এগ সালাদ
উপকরণঃ
সেদ্ধ আলু – ৫০০ গ্রাম ।
সেদ্ধ ডিম – ২টি ।
সরিষা বাটা – ১ চা চামচ ।
মেয়োনেজ – ৪ টেবিল চামচ ।
পেঁয়াজ কলি কুচি – ২ টি ।
টমেটো কুচি – ২ টি ।
ক্যাপসিকাম কুচি – ২ টেবিল চামচ ।
গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ ।
ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ ।
কাঁচামরিচ কুচি – ১ চা চামচ ।
লবণ – স্বাদমতো ।
প্রণালীঃ
প্রথমে একটি বাটিতে সেদ্ধ আলু হালকা করে চটকে নিন , যেন কিছুটা আস্ত থাকে আর কিছুটা মিশে যায় । এবার আলুর সাথে ডিম , সরিষা বাটা , পেঁয়াজ কলি কুচি , ক্যাপসিকাম কুচি , টমেটো কুচি দিয়ে মিশিয়ে নিন । এরপর এর মধ্যে গোলমরিচ গুঁড়ো , কাঁচামরিচ কুচি ও লবণ দিন । সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে আধঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন । এবার ফ্রিজ থেকে নামিয়ে পরিবেশন করুন স্বাস্থ্যসম্মত পটেটো অ্যান্ড এগ সালাদ ।
এস/
ছবিঃ সংগ্রহ

