পাটিসাপটা

পাটিসাপটা পিঠা – পাটিসাপটা পিঠা তৈরির রেসিপি

উপকরণঃ

দুধ – ২ লিটার

চিনি- ৫০০ গ্রাম ।

নারকেল কোরা – ১ কাপ ।

ময়দা – ১/২ কাপ ।

চালের গুঁড়ো – ১ কাজি ।

সুজি – ২ টেবিল চামচ ।

পানি – পারিমানমতো

ঘি  – ভাজার জন্য ।

এলাচ – ২/৩ টি ।

দারুচিনি – ২/৩ টি ।

তেজপাতা – ২ টি ।

লবণ – স্বাদমতো ।

প্রণালীঃ

প্রথমে অর্ধেক দুধ ও চিনি এলাচ , তেজপাতা , দারুচিনি  দিয়ে জ্বাল দিয়ে  ঘন করে নিতে হবে । এবার এই ঘন দুধের মধ্যে সুজি ও নারকেল কোরা দিয়ে ক্ষীর তৈরি করে নিতে হবে । ক্ষীর ঘন হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করে নিন । এবার চালের গুঁড়ো , চিনি , পানি ও লবণ দিয়ে পাতলা গোলা তৈরি করে নিন । চুলায় ফ্রাইপ্যানে সামান্য ঘি দিয়ে গরম করে নিতে হবে । আধা কাপ গোলা প্যানে দিয়ে পাতলা রুটির মতো বানিয়ে নিন । রুটির ওপর এক টেবিল চামচ ক্ষীর দিয়ে মুড়িয়ে নামিয়ে নিন । পিঠা তৈরি হয়ে গেলে পরিবেশন পাত্রে সাজিয়ে পরিবেশন মাজাদার পাটিসাপটা পিঠা ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর