আমের শরবত

পোড়া আমের শরবত – পোড়া আমের শরবত

উপকরণঃ

কাঁচা আম – ২/৩ টি ।

চিনি – পরিমাণমতো ।

কাঁচামরিচ – ৪/৫ টি ।

বিট লবণ – স্বাদমতো ।

লেবুর রস – ১ টেবিল চামচ ।

গোলমরিচ গুঁড়ো – ১ চিমটি ।  

প্রণালীঃ

প্রথমে আম খোসা সহ অল্প আঁচে পুড়িয়ে নিতে হবে । আমের ভেতরটা নরম হয়ে গেলে নামিয়ে নিন । এবার ঠাণ্ডা হলে আমের খোসা ছাড়িয়ে নিন । এরপর চিনি , কাঁচামরিচ , গোলমরিচ গুঁড়ো , লেবুর রস , বিট লবণ আমের সাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন । এবার ব্লেন্ডারে পরিমাণমতো পানি দিয়ে মিশ্রণটি ভালভাবে ব্লেন্ড করে নিন । ব্লেন্ড হয়ে গেলে গ্লাসে ঢেলে বরফকুচি দিয়ে পরিবেশন করুন মজাদার পোড়া আমের শরবত । এটি ফ্রিজে রেখেও খেতে পারেন ।  

এস/

ছবিঃ সংগ্রহ   

আরও খবর