বাটারস্কচ আইসক্রিম – বাটারস্কচ আইসক্রিম তৈরির রেসিপি
বাটারস্কচ আইসক্রিম – বাটারস্কচ আইসক্রিম তৈরির রেসিপি
উপকরণঃ
বাটার – ১ টেবিল চামচ ।
লো ফ্যাট ক্রিম – ১ কাপ ।
দুধ – ১/২ কাপ ।
চিনি – ৪ টেবিল চামচ ।
কাজুবাদাম কুচি – ১ টেবিল চামচ ।
বাদাম গুঁড়ো – ১ টেবিল চামচ ।
গুঁড়ো দুধ – ১ টেবিল চামচ ।
গুঁড়ো চিনি – ২ টেবিল চামচ ।
বাটারস্কচ এসেন্স – ১ চা চামচ ।
প্রণালীঃ
একটি প্যানে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিন । এবার চুলার আঁচ কমিয়ে এতে অল্প বাটার ,কাজুবাদাম , বাদাম ভালো করে মিশিয়ে নিন । মিশ্রণটি চুলা থেকে নামিয়ে পাত্রে ঢেলে ঠাণ্ডা হওয়ার জন্য রেখে দিন । আরেকটি পাত্রে ক্রিম , বাটার দিয়ে বিট ক্রুন । এবার এতে চিনির গুঁড়ো দিয়ে ভালোভাবে বিট ক্রুন । এরপর মিশ্রণটিতে দুধ , ক্যারামেল বাদাম কুচি , বাটার এসেন্স , গুঁড়ো দুধ দিয়ে বিট ক্রুন । বিট করা শেষে মিশ্রণটি কয়েক ঘণ্টার জন্য ডীপ ফ্রিজে রেখে দিন । আইসক্রিম জমে গেলে ওপরে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন ক্রুন মজাদার ঠাণ্ডা ঠাণ্ডা বাটারস্কচ আইসক্রিম ।
এস/
ছবিঃ সংগ্রহ

