বাসমতী চালের চিংড়ি মাছের বাদামি বিরিয়ানি
বাসমতী চালের চিংড়ি মাছের বাদামি বিরিয়ানি
উপকরণঃ
বাসমতী চাল – ২৫০ গ্রাম, বড় চিংড়ি মাছ ৭/৮ টি , টক দই – ১/২ কাপ , পেঁয়াজ বাটা – ২ টেবিল চামচ , রসুন বাটা -১ চা চামচ , বাদাম বাটা – ২ টেবিল চামচ , বিরিয়ানি মসলা -২ টেবিল চামচ , কিশমিশ ৭/৮ টি , চিনি – ১/২ চা চামচ , কাঁচামরিচ ৫/৬ টি , এলাচ -৩/৪ টি , দারুচিনি ২/৩ টুকরো , লবঙ্গ -৩/৪ টি , তেজপাতা ২ টি , লবণ পরিমাণ মত , তেল – ৪ টেবিল চামচ , ঘি – ১ টেবিল চামচ ।
প্রণালীঃ
প্রথমে তেল ছাড়া বাকি উপকরণ দিয়ে চিংড়ি মেরিনেট করে রাখতে হবে আধ ঘণ্টা । চিংড়ির পেটের দিকে ছুড়ি দিয়ে কেটে দিতে হবে যাতে মসলা ঢোকে । এবার প্যানে তেল গরম করে তাতে তেজপাতা , এলাচ , দারুচিনি , লবঙ্গ দিয়ে ফোড়ন দিন । তাতে মেরিনেট করা চিংড়ি , সামান্য গরম পানি , কাঁচামরিচ দিয়ে দিন ।এবার পুরো মিশ্রণটি বেশী আচে দশ মিনিট এবং মৃদু আচে আরও দশ মিনিট রান্না করতে হবে । পানি শুকিয়ে এলে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট তাওয়ায় বসিয়ে দমে দিন । নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার চিংড়ি বাদামি বিরিয়ানি ।
এস/
ছবিঃ সংগ্রহ

