বেলের শরবত

বেলের শরবত – স্বাস্থ্যসম্মত পানীয় বেলের শরবত  

উপকরণঃ

পাকা বেল – ৩/৪ টি ।

চিনি – ২/৩ কাপ ।

লেবুর রস – ১ টেবিল চামচ ।

পুদিনা পাতা – কয়েকটি ।

লবণ – সামান্য ।

গোলমরিচ গুঁড়ো – সামান্য স্বাদের জন্য ।

পানি – ১ লিটার ।  

বরফ কুচি – পরিমাণমতো ।

প্রণালীঃ

বেল ফেটে ভিতরের আংশ বের করে নিয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে । আধঘণ্টা পর ভেজানো বেল হাত দিয়ে চটকে নিন । এবার চালুনিতে ভালো করে ছেঁকে নিন যাতে আঁশ না থাকে । এবার পানি , চিনি , লেবুর রস মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন । ব্লেন্ড হয়ে গেলে বরফ কুচি ও পুদিনা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বেলের শরবত । পেটের পীড়ায় উপকারী একটি পানীয় বেলের শরবত ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর