কুলফি

মালাই কুলফি – সুস্বাদু মালাই কুলফি রেসিপি

উপকরণঃ

দুধ – ১ লিটার

চিনি- ১/২ কাপ ।

কনডেন্সড মিল্ক – ১ কাপ ।

ক্রিম / মালাই – ৪/৫ টেবিল চামচ ।

পেস্তা বাদাম কুচি – ১ টেবিল চামচ ।

কাজু বাদাম কুচি – ১ টেবিল চামচ ।

জাফরান – সামান্য ।

এলাচ – ৩/৪ টি ।

প্রণালীঃ

প্রথমে একটি প্যানে দুধ ফুটিয়ে নিন । এবার দুধে ক্রিম বা মালাই , কনডেন্সড মিল্ক দিয়ে দিন । অল্প  আঁচে ৩০ মিনিট চুলায় রেখে দুধ ঘন করে নিন । এরপর চিনি , জাফরান , কাজু বাদাম কুচি , পেস্তা বাদাম কুচি , এলাচ দিয়ে আরও মিনিট দশেক জ্বাল দিন । এবার মিশ্রণটি ঠাণ্ডা করে কুলফি মোল্ড-এ ঢেলে ফ্রিজে রেখে দিন । কুলফি জমে গেলে মোল্ড থেকে বের করে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা সুস্বাদু মালাই কুলফি ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর