মাশরুম ফ্রাই – সুস্বাদু মাশরুম ফ্রাই
মাশরুম ফ্রাই – সুস্বাদু মাশরুম ফ্রাই
উপকরণঃ
মাশরুম – ২৫ – ৩০ টি ।
ডিম – ২ টি ।
চালের গুঁড়ো – ২ টেবিল চামচ ।
বেসন – ৪ টেবিল চামচ ।
গোলমরিচ গুঁড়ো – সামান্য ।
লবণ – পরিমাণমতো ।
সয়াবিন তেল – পরিমাণমতো ।
প্রণালীঃ
একটি পাত্রে বেসন , চালের গুঁড়ো , গোলমরিচ গুঁড়ো ও লবণ পরিমাণমতো পানি দিয়ে মিশিয়ে নিন । ডিম ফেটিয়ে মিশ্রণের সাথে মিশিয়ে নিন । চুলায় কড়াইতে তেল গরম করে একটি করে মাশরুম মিশ্রণে ডুবিয়ে ভেজে নিন । ভাজা হয়ে গেলে পরিবেশন পাত্রে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু মাশরুম ভাজা ।
এস/
ছবিঃ সংগ্রহ

