মিটবল

মিটবল – মিটবল তৈরির রেসিপি

উপকরণঃ

মাংসের কিমা – ২ কাপ

ডিম – ১ টি ।

লবণ – স্বাদমতো

আদা বাটা – ১ চা চামচ ।

রসুন বাটা – ১ চা চামচ

পেঁয়াজ কুচি – ১ চা চামচ ।

কাঁচামরিচ কুচি – ১ টেবিল চামচ

জিরা গুঁড়ো – ১/২ চা চামচ ।

লেবুর রস – ২ চা চামচ

মরিচ গুঁড়ো – ১ চা চামচ ।

গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ

ধনে গুঁড়ো – ১/২ চা চামচ ।

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ

তেল – ভাজার জন্য ।

টমেটো সস – ২ টেবিল চামচ

প্রণালীঃ

প্রথমে মাংসের কিমা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন । এক্ষেত্রে পছন্দমতো যে কোন মাংসের কিমা নেওয়া যাবে ।  এবার কিমার সাথে ডিম , লবণ , আদা কুচি , রসুন কুচি , পেঁয়াজ কুচি , মরিচ গুঁড়ো , জিরা গুঁড়ো , গোলমরিচ গুঁড়ো , কাঁচামরিচ কুচি , লেবুর রস , ধনে ও হলুদ গুঁড়ো , ধনে পাতা ভালোভাবে মিশিয়ে নিতে হবে । এরপর মাখানো কিমা ছোট ছোট বলের আকারে গড়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন । এবার মিটবলগুলো ফেটানো ডিমে  ডুবিয়ে ডুবো তেলে ভেজে তুলুন ।  সবগুলো মিটবল ভাজা হয়ে গেলে লেটুস পাতা ও টমেটো সস দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন ।  

এস/

ছবিঃ সংগ্রহ  

আরও খবর