রাশিয়ান সালাদ – মজাদার রাশিয়ান সালাদ
রাশিয়ান সালাদ
উপকরণঃ
গাজর – ১ কাপ ।
সেদ্ধ আলু কিউব – ১ টি ।
পেঁয়াজ কলি কুচি – ৫০ গ্রাম ।
আপেল কিউব – ১ কাপ ।
ফ্রেঞ্চ বিনস সেদ্ধ – ১/৪ কাপ ।
মটরশুঁটি সেদ্ধ – ১/৪ কাপ ।
ভুট্টা সেদ্ধ – ১/৪ কাপ ।
কেপ্সিকাম – ২ টেবিল চামচ ।
অলিভ – ৫/৬ টি ।
লবণ – পরিমাণমতো ।
চিনি – স্বাদমতো ।
লেবুর রস – ১ টেবিল চামচ ।
গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ ।
মেয়োনিজ – ৪ টেবিল চামচ ।
সরিষা গুঁড়ো – ১ চা চামচ ।
প্রণালীঃ
রাশিয়ান সালাদ তৈরি করতে প্রথমে সব সব্জি ও ফল কিউব করে কেটে নিন । সেদ্ধ সব্জিগুলো ভালভাবে ঠাণ্ডা করে নিতে হবে । এরপর সব উপকরণ একসাথে মিশিয়ে ১৫/২০ মিনিট রেখে দিন । এবার পরিবেশন পাত্রে ঢেলে পরিবেশন করুন মজাদার রাশিয়ান সালাদ । এই সালাদ চাওমিন , পোলাও ও ফ্রায়েড রাইসের সাথে খেতে পারেন । পছন্দমতো যে কোন সব্জি ও ফল দিয়ে এই সালাদ তৈরি করতে পারেন ।
এস/
ছবিঃ সংগ্রহ

