সুজির মালাই পিঠে – সুজির মালাই পিঠে রেসিপি
সুজির মালাই পিঠে – সুজির মালাই পিঠে রেসিপি
উপকরণঃ
ডিম – ৪ টি ।
চিনি – ২ কাপ ।
দুধ – ১ কেজি ।
লবণ – স্বাদমতো ।
এলাচ – ২/৩ টি ।
দারুচিনি – ২/৩ টুকরো ।
লবঙ্গ – ২/৩ টি ।
তেজপাতা – ১ টি ।
বাদাম কুচি – ১ চা চামচ ।
প্রণালীঃ
একটি পাত্রে দুধ , চিনি, লবণ, এলাচ, দারুচিনি, তেজপাতা, নারকেল কোরা দিয়ে জ্বাল দিন । দুধ ঘন হয়ে এলে নামিয়ে নিন । এবার একটি বাটিতে ডিম ফেটিয়ে এতে সুজি, বেকিং পাউডার, লবণ দিয়ে ভালভাবে মিশিয়ে নিন । চুলায় প্যানে তেল গরম করে তাতে মাঝারি আঁচে পিঠেগুলো ভেজে নিন । লক্ষ্য রাখবেন যাতে বেশি ভাজা না হয় । পিঠে ভেজে আগে থেকে তৈরি করা দুধে দিয়ে দিন আধঘণ্টা রেখে দিন ।পিঠে নরম হয়ে এলে বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ।
এস/
ছবিঃ সংগ্রহ

