থাই স্যুপ

স্পাইসি থাই স্যুপ – স্পাইসি থাই স্যুপ রেসিপি

উপকরণঃ

চিকেন স্টক – ৪/৫ কাপ।

বাটার – ১ চা চামচ ।

মুরগির বুকের মাংস – ১/২ কাপ।

চিংড়ি মাছ – ১/২ কাপ।

ডিমের কুসুম – ৩টি।

চিলি সস – ২ টেবিল চামচ।

সয়াসস – ১ টেবিল চামচ।

থাই আদা কুচি – ১/২ চা চামচ।

কর্নফ্লাওয়ার – ২ টেবিল চামচ।

কাঁচামরিচ – ৭/৮ টি।

পাপরিকা – ১/২ চা চামচ।

সাদা গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ।

লেবুর রস – ১ টেবিল চামচ।

লেমন গ্রাস – ৪/৫ টি।

চিনি – ১ চা চামচ।

লবণ – স্বাদমতো।

প্রণালীঃ

একটি সসপ্যানে চিকেন স্টক ঢেলে নিন। এবার এতে মুরগির মাংস, খোসা ছাড়ানো চিংড়ি, ডিমের কুসুম, কর্নফ্লাওয়ার,বাটার, আদা কুচি, পাপরিকা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। চুলায় মাঝারি আঁচে মিশ্রণটি অনবরত নাড়তে থাকুন যাতে লেগে না যায়। স্যুপ ঘন হয়ে এলে সয়াসস, চিলিসস,লেমন গ্রাস, গোলমরিচ গুঁড়ো, কাঁচামরিচ, চিনি, লবণ দিয়ে দিন অল্প আঁচে জ্বাল দিন। সবশেষে লেবুর রস দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার থাই স্যুপ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর