কিমা রাইস

স্পেনিশ বিফ কিমা রাইস

উপকরণ: তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ, গরুর কিমা আধা কেজি, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ, টালা জিরার গুঁড়ো ১ চা চামচ, ধণে গুঁড়ো ১ চা চামচ, গরম মসলার গুঁড়ো ১ চামচ, গোল মরিচের গুঁড়ো ১ চা চামচ, আধা কেজি চাল, টমেটো সস ২ কাপ পরিমাণ, লবণ পরিমাণ মতো, মটরশুটি আধা কাপ পরিমাণ, গাজর হাফ কাপ, কাঁচা মরিচ ৪ টি, ডিম ১ টি।

প্রণালী: প্রথমে একটি প্যানে হাফ কাপ পরিমাণ তেল নিতে হবে। তেল গরম হলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিতে হবে। পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিন। এবার আধা কেজি পরিমাণ বিফ কিমা এর মধ্যে দিয়ে দিতে হবে। আদা বাটা দুই চা চামচ, রসুন বাটা এক চা চামচ, লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। টেলে নেয়া জিরার গুঁড়ো এক চা চামচ, ধনে গুঁড়ো এক চা চামচ, গরম মসলার গুঁড়ো এক চামচ, গোল মরিচের গুঁড়ো এক চা চামচ এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এগুলো নাড়া চাড়া করে একটু সময় কষিয়ে নিতে হবে।

আধা কেজি পরিমাণ চাল ভালো করে ধুঁয়ে এর মধ্যে দিতে হবে। চালগুলো ভালো করে নাড়া চাড়া করে মসলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আরও দিতে হবে দুই কাপ পরিমাণ টমেটোর সস। এগুলো একটু নেড়ে করে ছয় কাপ পরিমাণ গরম পানি দিতে হবে। চাল যতটুকু নেয়া হবে তার ডাবল পরিমাণ পানি দিতে হবে। আড়াই চা চামচ পরিমাণ লবণ বা স্বাদ মতো লবণ দিতে পারেন। মটরশুটি আধা কাপ, গাজর হাফ কাপ পরিমাণ দিয়ে এটা ঢাকা দিয়ে রাখতে হবে। পানি যতক্ষণ না শুকাবে ততক্ষণ এটা ঢাকা দিয়ে রাখতে হবে। আর মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়তে হবে। চারটি কাঁচা মরিচ বোটা ছাড়িয়ে দিয়ে দিতে হবে। পানি শুকিয়ে গেলে ১৫ মিনিটের জন্য চুলার আঁচ একদম কমিয়ে দমে রাখুন। একটি প্যানে তেল ব্রাশ করে এর মধ্যে এক ফালি ক্যাপসিকাম কেটে দিন। ক্যাপসিকামের ফালির মধ্যে একটি ডিম ভেঙে দিন। চুলার আঁচ কম রেখে ডিম ভেজে নিতে হবে। এরপর রাইসের সঙ্গে এটা খুব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে পারেন।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর