ফ্রুট সালাদ

স্বাস্থ্যসম্মত পুষ্টিকর ফ্রুট সালাদ রেসিপি

অনেকেই খাবারের সাথে সালাদ খেতে পছন্দ করেন । স্বাস্থ্য ভালো রাখতে সালাদের জুড়ি নেই । আর স্বাস্থ্যের জন্য দই বেশ উপকারী । চলুন দেখে নিই কয়েক রকম ফলের সংমিশ্রণে বানানো স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর ফ্রুট সালাদ রেসিপি , যা তৈরি করা খুবই সহজ ।

উপকরণঃ

টকদই / মিষ্টিদই – ২৫০ গ্রাম ।
ফল – ৫০০ গ্রাম ।
আপেল আধা কাপ কিউব করে কাটা ।
আঙুর ৮/১০ টি ।
কমলা একটি ।
আনার আধা কাপ ।
পাকা পেঁপে এক কাপ ।
কিউই ফল একটি কিউব করে কাটা ।
কিশমিশ ৭/৮ টি ।
বাদাম ১০/১২ টি ।
মধু এক টেবিল চামচ ।
লেবুর রস এক চা চামচ ।
গোলমরিচের গুঁড়া পরিমাণমত ।
লবণ পরিমাণমত ।

প্রণালীঃ
প্রথমে সব ফল পরিষ্কার করে ধুয়ে কিউব করে কেটে নিন । এবার একটি পাত্রে সব ফলগুলো নিন । বাকি সব উপকরণ ফলের সাথে ভালো করে মিশিয়ে নিন । বাটিতে ঢেলে পরিবেশন করুন মজাদার পুষ্টিকর ফ্রুট সালাদ । ফ্রিজে দশ মিনিট ঠাণ্ডা করেও খেতে পারেন এই সালাদ ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর