চিংড়ি পোস্ত – চিংড়ি পোস্ত রেসিপি
চিংড়ি পোস্ত – চিংড়ি পোস্ত রেসিপি
উপকরণঃ
চিংড়ি মাছ – ৫০০ গ্রাম ।
পেঁয়াজ – ২টি ।
টমেটো – ২টি ।
মরিচ গুঁড়ো – ১ চা চামচ ।
হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ ।
সরিষার তেল – ২ টেবিল চামচ ।
পোস্তবাটা – ২ টেবিল চামচ ।
পাঁচফোড়ন – সামান্য ।
কাঁচামরিচ – ৫/৬ টি ।
ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ ।
লবণ – স্বাদমতো ।
প্রণালীঃ
প্রথমে চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে । চুলায় পাত্রে তেল গরম করে পাঁচফোড়ন , পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে ভেজে নিন । এবার এতে মরিচ গুঁড়ো , হলুদ গুঁড়ো , লবণ , পোস্তবাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিন । অল্প আঁচে কিছুক্ষণ রান্না করুন । এবার কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে দিন আরো কিছুক্ষণ চুলায় রাখুন । রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ি পোস্ত ।
ছবিঃ সংগ্রহ

