চিংড়ি পোস্ত

চিংড়ি পোস্ত – চিংড়ি পোস্ত রেসিপি

উপকরণঃ                                    

চিংড়ি মাছ – ৫০০ গ্রাম ।

পেঁয়াজ – ২টি ।

টমেটো – ২টি ।

মরিচ গুঁড়ো – ১ চা চামচ ।

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ ।

সরিষার তেল – ২ টেবিল চামচ ।

পোস্তবাটা – ২ টেবিল চামচ ।

পাঁচফোড়ন – সামান্য ।

কাঁচামরিচ – ৫/৬ টি ।

ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ ।

লবণ – স্বাদমতো ।

প্রণালীঃ

প্রথমে চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে । চুলায় পাত্রে তেল গরম করে পাঁচফোড়ন , পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে ভেজে নিন  । এবার এতে মরিচ গুঁড়ো , হলুদ গুঁড়ো , লবণ , পোস্তবাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিন । অল্প আঁচে কিছুক্ষণ রান্না করুন । এবার কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে দিন আরো কিছুক্ষণ চুলায় রাখুন । রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ি পোস্ত ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর