ট্রফেল – মজাদার ডেজার্ট ট্রফেল
ট্রফেল – মজাদার ডেজার্ট ট্রফেল
উপকরণঃ
কেক – ১ কাপ ।
হুইপ ক্রিম – ২ কাপ ।
আম – ১ টি ।
আপেল – ১ টি ।
চেরি – ১ টেবিল চামচ ।
আঙুর – ১/২ কাপ ।
বেদানা – ২ টেবিল চামচ ।
স্ট্রবেরি – ১ কাপ ।
ব্ল্যাক বেরি – ১/২ কাপ ।
ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ ।
জেলি – ১/২ কাপ ।
প্রণালীঃ
কেক ছোট ছোট টুকরো করে কেটে নিন । সব ফল কিউব করে কেটে নিন । জেলি তৈরি করে নিন । পরিবেশন পাত্রে প্রথমে জেলি দিন । জেলির ওপর কেক বিছিয়ে দিন । এরপরের লেয়ারে হুইপ ক্রিম দিন । ক্রিমের ওপর কাটা ফল দিন । এবার ওপরে আরো কিছুটা হুইপ ক্রিম দিয়ে ফ্রিজে রেখে দিন । ঠাণ্ডা হলে ড্রাই ফ্রুট বা ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন । এ ডেজার্টে যে কোন সিজনাল ফল ব্যবহার করা যাবে ।
এস/
ছবিঃ সংগ্রহ

