ট্রফেল

ট্রফেল – মজাদার ডেজার্ট ট্রফেল

উপকরণঃ

কেক – ১ কাপ ।

হুইপ ক্রিম – ২ কাপ ।

আম – ১ টি ।

আপেল – ১ টি ।

চেরি – ১ টেবিল চামচ ।

আঙুর – ১/২ কাপ ।

বেদানা – ২ টেবিল চামচ ।

স্ট্রবেরি – ১ কাপ ।

ব্ল্যাক বেরি – ১/২ কাপ ।  

ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ ।

জেলি – ১/২ কাপ ।

প্রণালীঃ

কেক ছোট ছোট টুকরো করে কেটে নিন । সব ফল কিউব করে কেটে নিন । জেলি তৈরি করে নিন । পরিবেশন পাত্রে প্রথমে জেলি দিন । জেলির ওপর কেক বিছিয়ে দিন । এরপরের লেয়ারে হুইপ ক্রিম দিন । ক্রিমের ওপর  কাটা ফল দিন । এবার ওপরে আরো কিছুটা হুইপ ক্রিম দিয়ে ফ্রিজে রেখে দিন ।  ঠাণ্ডা হলে ড্রাই ফ্রুট বা ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন । এ ডেজার্টে যে কোন সিজনাল ফল ব্যবহার করা যাবে ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর