পাকা আমের শরবত

পাকা আমের শরবত

উপকরণঃ

পাকা আম – ৩ টি ।

চিনি – ৩ টেবিল চামচ ।

গোলমরিচ গুঁড়ো – সামান্য ।

লেবুর রস – ১ চা চামচ ।

পুদিনা পাতা – ৪/৫ টি ।

লবণ – পরিমাণমতো ।

বিট লবণ – সামান্য ।

পেস্তা বাদাম – ৫/৬ টি ।

পানি – ১ লিটার ।

বরফ কুচি – পরিমাণমতো ।

প্রণালীঃ

 আম ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে নিন । এবার ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে আম ব্লেন্ড করে নিন । এরপর  চিনি , পুদিনা পাতা , লেবুর রস , গোলমরিচ গুঁড়ো , লবণ , বিট লবণ মিশ্রণটিতে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ব্লেন্ড করে নিন । এবার মিশ্রণটিতে বাকি পানি দিয়ে আরো কিছুক্ষণ ব্লেন্ড করে নিন । ব্লেন্ড হয়ে গেলে গ্লাসে ঢেলে পেস্তা বাদাম কুচি ও বরফ কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু আমের শরবত ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর