পাকা আমের শরবত – পাকা আমের শরবত
পাকা আমের শরবত
উপকরণঃ
পাকা আম – ৩ টি ।
চিনি – ৩ টেবিল চামচ ।
গোলমরিচ গুঁড়ো – সামান্য ।
লেবুর রস – ১ চা চামচ ।
পুদিনা পাতা – ৪/৫ টি ।
লবণ – পরিমাণমতো ।
বিট লবণ – সামান্য ।
পেস্তা বাদাম – ৫/৬ টি ।
পানি – ১ লিটার ।
বরফ কুচি – পরিমাণমতো ।
প্রণালীঃ
আম ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে নিন । এবার ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে আম ব্লেন্ড করে নিন । এরপর চিনি , পুদিনা পাতা , লেবুর রস , গোলমরিচ গুঁড়ো , লবণ , বিট লবণ মিশ্রণটিতে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ব্লেন্ড করে নিন । এবার মিশ্রণটিতে বাকি পানি দিয়ে আরো কিছুক্ষণ ব্লেন্ড করে নিন । ব্লেন্ড হয়ে গেলে গ্লাসে ঢেলে পেস্তা বাদাম কুচি ও বরফ কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু আমের শরবত ।
এস/
ছবিঃ সংগ্রহ

