মুরগির রোস্ট

মুরগির রোস্ট – মুরগির রোস্ট রেসিপি

উপকরণঃ    

মুরগি – ১ টি ।

ঘি – ১ টেবিল চামচ ।

তেল – ১ কাপ ।

টকদই – ২ টেবিল চামচ ।

আদা বাটা – ১ চা চামচ ।

লেবুর রস – ১ চা চামচ ।

রসুন বাটা – ১ চা চামচ ।

পেঁয়াজ বাটা – ২ টেবিল চামচ ।

পোস্ত বাটা – ১/২ চা চামচ ।

বাদাম বাটা – ১ টেবিল চামচ ।

জায়ফল গুঁড়ো – ১/৪ চা চামচ ।

জয়ত্রী গুঁড়ো – ১/৪ চা চামচ ।

কাঁচামরিচ – ৩/৪ টি ।

কিসমিস – ১ চা চামচ ।

আলু বখোরা – ৩/৪ টি ।

এলাচি – ৩/৪ টি ।

দারুচিনি – ৩/৪ টুকরো ।

লবঙ্গ – ৩/৪ টি ।

চিনি – ১/৪ চা চামচ ।

লবণ – স্বাদমতো ।

 

প্রণালীঃ

মুরগি চার টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিন । এবার লবণ, আদা বাটা, লেবুর রস, রসুন বাটা, টকদই  মুরগির টুকরোর সাথে মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দিন । কড়াইতে তেল গরম করে মুরগির টুকরোগুলো ভেজে নিন । এবার কড়াইতে তেল দিয়ে সব মসলা কষিয়ে তাতে ভাজা মুরগির টুকরোগুলো দিয়ে দিন । এরপর একে একে এলাচ, দারুচিনি, লবঙ্গ, চিনি, আলু বখোরা, কিসমিস দিয়ে কিছুক্ষণ রান্না করুন । সবশেষে ঘি, কাঁচামরিচ  দিয়ে দিন । মসলা মাখা মাখা হয়ে এলে নামিয়ে পোলাও বা বিরিয়ানির সাথে গরম গরম পরিবেশন করুন ।

এস/

ছবিঃ সংগ্রহ

 

 

আরও খবর