মুরগির রোস্ট – মুরগির রোস্ট রেসিপি
মুরগির রোস্ট – মুরগির রোস্ট রেসিপি
উপকরণঃ
মুরগি – ১ টি ।
তেল – ১ কাপ ।
টকদই – ২ টেবিল চামচ ।
লেবুর রস – ১ চা চামচ ।
পেঁয়াজ বাটা – ২ টেবিল চামচ ।
পোস্ত বাটা – ১/২ চা চামচ ।
বাদাম বাটা – ১ টেবিল চামচ ।
জায়ফল গুঁড়ো – ১/৪ চা চামচ ।
জয়ত্রী গুঁড়ো – ১/৪ চা চামচ ।
কাঁচামরিচ – ৩/৪ টি ।
কিসমিস – ১ চা চামচ ।
আলু বখোরা – ৩/৪ টি ।
এলাচি – ৩/৪ টি ।
দারুচিনি – ৩/৪ টুকরো ।
লবঙ্গ – ৩/৪ টি ।
চিনি – ১/৪ চা চামচ ।
লবণ – স্বাদমতো ।
প্রণালীঃ
মুরগি চার টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিন । এবার লবণ, আদা বাটা, লেবুর রস, রসুন বাটা, টকদই মুরগির টুকরোর সাথে মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দিন । কড়াইতে তেল গরম করে মুরগির টুকরোগুলো ভেজে নিন । এবার কড়াইতে তেল দিয়ে সব মসলা কষিয়ে তাতে ভাজা মুরগির টুকরোগুলো দিয়ে দিন । এরপর একে একে এলাচ, দারুচিনি, লবঙ্গ, চিনি, আলু বখোরা, কিসমিস দিয়ে কিছুক্ষণ রান্না করুন । সবশেষে ঘি, কাঁচামরিচ দিয়ে দিন । মসলা মাখা মাখা হয়ে এলে নামিয়ে পোলাও বা বিরিয়ানির সাথে গরম গরম পরিবেশন করুন ।
এস/
ছবিঃ সংগ্রহ

