লাউ চিংড়ি – লাউ চিংড়ি রান্নার রেসিপি
লাউ চিংড়ি – লাউ চিংড়ি রান্নার রেসিপি
উপকরণঃ
লাউ – ১কেজি ।
চিংড়ি মাছ – ৩০০ গ্রাম ।
মরিচ গুঁড়ো – ১ চা চামচ ।
হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ ।
জিরা গুঁড়ো – ১/৪ চা চামচ ।
পেঁয়াজ – ২টি ।
ধনেপাতা – ১ টেবিল চামচ ।
কাঁচামরিচ – ৫/৬ টি ।
লবণ – স্বাদমতো ।
রসুনবাটা – ১ চা চামচ ।
তেল – পরিমাণমতো ।
প্রণালীঃ
প্রথমে লাউ ধুয়ে টুকরো করে কেটে নিন । চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিন । চুলায় একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ , মরিচ গুঁড়ো , হলুদ গুঁড়ো , লবণ , রসুনবাটা সামান্য পানি দিয়ে কষিয়ে নিন । এরপর চিংড়ি মাছ দিয়ে দিন । এবার লাউ দিয়ে পরিমাণমতো পানি দিন । লাউ সেদ্ধ হয়ে গেলে জিরা গুঁড়ো , কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে সাদা ভাতের সাথে পরিবেশন করুন মজাদার লাউ চিংড়ি ।
এস/
ছবিঃ সংগ্রহ

