আলু পোস্ত – আলু পোস্ত রেসিপি
আলু পোস্ত – আলু পোস্ত রেসিপি
উপকরণঃ
আলু – ৩০০ গ্রাম ।
হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ ।
পেঁয়াজ – ১টি ।
শুকনো মরিচ – ৩/৪টি ।
সরিষার তেল – ২ টেবিল চামচ ।
ধনেপাতা – ১ চা চামচ ।
চিনি – স্বাদমতো ।
পানি – পরিমাণমতো ।
লবণ – স্বাদমতো ।
কাঁচামরিচ – ৪/৫টি ।
প্রণালীঃ
আলু টুকরো করে কেটে নিন । চুলায় প্যানে তেল গরম করে পাঁচফোড়ন ভেজে নিন । শুকনো মরিচ দিয়ে দিন । এবার প্যানে টুকরো করা আলুগুলো মাঝারি আঁচে ভেজে তাতে হলুদ গুঁড়ো, পেঁয়াজ, কালোজিরা, লবণ ও কাঁচামরিচ দিয়ে দিন । পানি দিয়ে দিন । আলু কিছুটা সেদ্ধ হয়ে এলে পোস্তবাটা, চিনি দিয়ে দিন । অল্প আঁচে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন । ঝোল মাখা মাখা হলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিন । রান্না হয়ে গেলে ভাত, রুটি, লুচি বা পরোটার সাথে পরিবেশন করুন মজাদার আলু পোস্ত ।
এস/
ছবিঃ সংগ্রহ

