ইরানি বিরিয়ানি

ইরানি বিরিয়ানি – ভিনদেশী বিরিয়ানি

উপকরণঃ

খাসি / গরুর মাংস – ১ কেজি

চাল – ৬০০ গ্রাম ।

আলু – ৫০০ গ্রাম ।

পেঁয়াজ – ৫০০ গ্রাম

কাজু বাদাম – ৩০ গ্রাম ।

আমন্ড – ৩০ গ্রাম ।

কাঁচামরিচ – ৯/১০ টি ।

জাফরান – ১ চা চামচ ।

গোলমরিচ গুঁড়ো – ১ চা চামচ

মরিচ গুঁড়ো – ১ টেবিল চামচ ।

কালো জিরা – ১ টেবিল চামচ

এলাচি – ৮/৯ টি ।

কেওড়া – ১ টেবিল চামচ ।

আদা বাটা -১ টেবিল চামচ

রসুন বাটা – ১ টেবিল চামচ ।

টক দই – ১ কাপ ।

দুধ – ১ কাপ ।

লেবুর রস – ৫/৬ টেবিল চামচ

ঘি / তেল  – পরিমাণমতো ।

লবণ – স্বাদমতো ।

প্রণালীঃ

বিরিয়ানি তৈরি করতে প্রথমে একটি হাড়িতে ঘি / তেল দিয়ে পেঁয়াজ বাদামী করে ভেঁজে একটি পাত্রে রেখে দিন । এবার কাজু ও আমন্ড হালকা করে ভেঁজে নিন । এরপর আলু ভেঁজে রেখে দিন । অল্প আঁচে মাংস কিছুক্ষণ ভেঁজে নিন । মরিচ গুঁড়ো , ভাঁজা পেঁয়াজ , জিরা গুঁড়ো , গোলমরিচ গুঁড়ো , জাফরান , এলাচি , কাঁচামরিচ ও লবণ মাংসে মিশিয়ে রান্না করুন । এবার আদা বাটা , রসুন বাটা , টক দই , লেবুর রস ও পানি দিয়ে ১৫/২০ মিনিট রান্না করতে হবে । একটি প্যানে চাল আধা সেদ্ধ করে নিন । অন্য একটি পাত্রে কয়েকটি লেয়ারে আধা সেদ্ধ চাল , মাংস , বাদাম , দুধ ও ভাঁজা পেঁয়াজ দিয়ে হাঁড়ির মুখ ভালভাবে বন্ধ করে দমে বসিয়ে দিন । রান্না হয়ে গেলে সারভিং ডিসে সাজিয়ে সালাদ বা রাইতা দিয়ে গরম গরম পরিবেশন করুন ।  

এস/

ছবিঃ সংগ্রহ   

আরও খবর