ওভেন রোস্টেড কাজুবাদাম – ওভেন রোস্টেড কাজুবাদাম রেসিপি
ওভেন রোস্টেড কাজুবাদাম – ওভেন রোস্টেড কাজুবাদাম রেসিপি
উপকরণঃ
ডিমের সাদা অংশ – ১টি।
জিরা গুঁড়ো – ১/২ চা চামচ।
চিনি – ২ চা চামচ।
লবণ – স্বাদমতো।
প্রণালীঃ
সল্ট ছাড়া কাজুবাদাম নিতে হবে। ডিমের সাদা অংশ বিট করে নিন। একটি পাত্রে ডিম আর কাজুবাদাম একসাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার কাজুবাদামে মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চিনি ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। বেকিং ট্রেতে কাগজ বিছিয়ে মসলা মাখানো কাজুবাদাম গুলো ছড়িয়ে দিন। ওভেন ২৫০ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রায় প্রি হিট করে ত্রিশ মিনিট বেক করতে করুন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন সুস্বাদু রোস্টেড কাজুবাদাম।
এস/
ছবিঃ সংগ্রহ

