আম পুদিনা শরবত

কাঁচা আম দিয়ে আম পুদিনা শরবত  

উপকরণঃ

কাঁচা আম – ২/৩ টি ।

পুদিনা পাতা – পরিমাণমতো ।

চিনি – ২ টেবিল চামচ ।

বিট লবণ – স্বাদমতো ।

কাঁচা মরিচ – ২/৩ টি ।

পানি – ১ লিটার ।

প্রণালীঃ

আম ও পুদিনা পাতাই এ শরবতের মূল উপকরণ । কাঁচা আম খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিন । এবার এতে চিনি , কাঁচা মরিচ , পুদিনা পাতা , বিট লবণ মিশিয়ে নিন । ২০ মিনিট পর মিশ্রণটি অল্প পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন । এবার সবটুকু পানি দিয়ে ব্লেন্ড করুন । গ্লাসে ঢেলে বরফকুচি দিয়ে পরিবেশন করুন আম পুদিনার শরবত ।

এস/

ছবিঃ সংগ্রহ  

আরও খবর