ক্রিস্পি চিংড়ি ফ্রাই – ক্রিস্পি চিংড়ি ফ্রাই রেসিপি
ক্রিস্পি চিংড়ি ফ্রাই – ক্রিস্পি চিংড়ি ফ্রাই রেসিপি
উপকরণঃ
চিংড়ি – ৫০০ গ্রাম ।
ডিম – ১ টি ।
কর্নফ্লাওয়ার – ২ টেবিল চামচ ।
গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ ।
আদা বাটা – ১/২ চা চামচ ।
রসুন বাটা – ১/২ চা চামচ ।
লেবুর রস – ১ টেবিল চামচ ।
লবণ – স্বাদমতো ।
ব্রেডক্রাম্ব – ১ কাপ ।
তেল – ভাজার জন্য ।
প্রনালীঃ
ক্রিস্পি চিংড়ি ফ্রাই তৈরি করতে প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে ।একটি বাটিতে কর্নফ্লাওয়ার , আদা বাটা , রসুন বাটা , ডিম , লবণ , গোলমরিচ গুঁড়ো , লেবুর রস সামান্য পানি দিয়ে মিশিয়ে নিতে হবে । প্যানে তেল গরম করে চিংড়ি মাছগুলো মিশ্রণে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে ডুবো তেলে বাদামী করে ভেজে নিতে হবে । ভাজা হয়ে গেলে সালাদ বা সস দিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ক্রিস্পি চিংড়ি ফ্রাই ।
এস/
ছবিঃ সংগ্রহ

