চিংড়ি গার্লিক

গার্লিক চিজ প্রন – গার্লিক চিজ প্রন রেসিপি  

উপকরণঃ

চিংড়ি মাছ – ১/২ কেজি।

বাটার – ২ টেবিল চামচ।

রসুন কুচি – ১ টেবিল চামচ।

পাপড়িকা – ১/২ চা চামচ।

পনির – ১ কাপ।

চিলি ফ্ল্যাক্স – ১ চা চামচ।

গোলমরিচ গুঁড়ো – ১/৪ চা চামচ।

লবণ – স্বাদমতো।

ক্যাপসিকাম – ১টি।

ব্রেডক্রাম্ব – ১/২ কাপ।

প্রণালীঃ

চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। বেকিং ট্রেতে সামান্য বাটার ব্রাশ করে নিন। চিংড়ি দিয়ে বাটার, রসুন কুচি, ক্যাপসিকাম, চিলি ফ্ল্যাক্স, পনির ও লবণ একে একে চিংড়ির ওপর দিয়ে দিন। পাপড়িকা, গোলমরিচ গুঁড়ো ও ব্রেডক্রাম্ব ছড়িয়ে দিন। ওভেন প্রি হিট করে ১৫/২০ মিনিট গ্রিল করতে হবে। গ্রিল হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন মজাদার গার্লিক চিজ প্রন।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর