পুডিং

চকোলেট পুডিং

উপকরণঃ

ডিম – ৫ টি ।

চকোলেট সিরাপ – ১ টেবিল চামচ

চকোলেট পাউডার – ১/২ চা চামচ ।

চিনি – ২ টেবিল চামচ

কনডেন্স মিল্ক – ২ টেবিল চামচ ।

ভ্যানিলা পাউডার – সামান্য

তরল দুধ – ১/২ কাপ ।

কোকো পাউডার – ১/২ চা চামচ

ঘি – সামান্য ।

প্রণালীঃ

ডিম ভালভাবে ফেটে নিন । এবার ফেটানো ডিমের সাথে চিনি , দুধ , চকোলেট পাউডার , কোকো পাউডার , ভ্যানিলা , কনডেন্স মিল্ক ভালভাবে মিশিয়ে নিন ।একটি ওভেন প্রুফ পাত্রে চিনি ও ঘি দিয়ে ক্যারামেল তৈরি করে নিন । একটু ঠাণ্ডা করে ক্যারামেলের উপর পুডিং- এর মিশ্রণ ঢেলে দিন । ওভেনে ২০/৩০ মিনিট বেক করুন । অথবা চুলায় করলে ভাপে ২০/৩০ মিনিট রাখুন ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর