চকোলেট ব্রাউনি

চকোলেট ব্রাউনি – চকোলেট ব্রাউনি রেসিপি

উপকরণঃ

ময়দা – ১ কাপ।

চিনি – ১ কাপ।

বেকিং পাউডার – ২ চা চামচ।

কোকো পাউডার – ১ চা চামচ।

ডিম – ২টি।

বাটার – ১/২ কাপ।

টকদই – ২ টেবিল চামচ।

ক্রিম – ২ টেবিল চামচ।

ভ্যানিলা – ২ চা চামচ।

চকোলেট সিরাপ – ১/২ কাপ।

পেস্তা বাদাম – ১ টেবিল চামচ।

লবণ – স্বাদমতো।

প্রণালীঃ

একটি পাত্রে ময়দা, চিনি, বেকিং পাউডার, কোকো পাউডার, লবণ মিশিয়ে নিন। অন্য একটি পাত্রে বাটার, টকদই, ক্রিম, ডিম, ভ্যানিলা মিশিয়ে নিন। এবার মিশ্রণ দুটি একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। চকোলেট সিরাপ, পেস্তা বাদাম দিয়ে দিন। ওভেন প্রিহিট করে নিন। বেকিং ট্রেতে ফয়েল পেপার দিয়ে তার ওপর মিশ্রণটি ঢেলে আধঘণ্টা হতে দিন। মিশ্রণটি জমাট বাঁধলে নামিয়ে নিন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন মজাদার চকোলেট ব্রাউনি।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর