চিংড়ি মাছের পাতুরি – চিংড়ি মাছের পাতুরি রেসিপি

উপকরণঃ

চিংড়ি মাছ – ৫০০ গ্রাম ।

সরিষা বাটা – ২ টেবিল চামচ ।

পোস্ত বাটা – ২ টেবিল চামচ ।

নারকেল কোরা – ২ টেবিল চামচ ।

সরিষার তেল – ১/২ কাপ ।

লেবুর রস – ১ টেবিল চামচ ।

হলুদ – ১/২ চা চামচ ।

কাঁচামরিচ – ৫/৬ টি ।

লবণ – স্বাদমতো ।

কলাপাতা – মোড়ানর জন্য ।

প্রণালীঃ

চিংড়ি মাছ পরিষ্কার করে হলুদ দিয়ে ধুয়ে নিন । এবার চিংড়ি মাছে সরিষা বাটা , পোস্ত বাটা , নারকেল কোরা , লবণ , লেবুর রস , কাঁচামরিচ , সরিষার তেল  মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন । কলাপাতা তিন চার টুকরো করে কেটে চুলায় সেকে নিন । এবার কলাপাতায় মাখানো চিংড়িগুলো দিয়ে সবদিক ভাঁজ করে সুতা দিয়ে বেঁধে দিন । তাওয়া বা প্যানে সরিষার তেল গরম করে তাতে কলাপাতায় মোড়ান চিংড়ি মাছগুলো দিয়ে দিন । চুলার আঁচ কমিয়ে দুপাশ উল্টে ১৫/ ২০ মিনিট রান্না করুন । ভালভাবে সেদ্ধ হয়ে গেলে ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু চিংড়ি পাতুরি ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর