চিংড়ি মালাই কারি

চিংড়ি মালাই কারি – চিংড়ি মালাই কারি রেসিপি

উপকরণঃ

চিংড়ি মাছ – ১/২ কেজি।

নারকেল বাটা – ২ টেবিল চামচ।

টকদই – ২ টেবিল চামচ।

লেবুর রস – ১ চা চামচ।

পেঁয়াজ কুচি – ১ কাপ।

রসুন বাটা – ১ চা চামচ।

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ।

জিরা গুঁড়ো – ১/২ চা চামচ।

মরিচ গুঁড়ো – ১ চা চামচ।

ধনিয়া গুঁড়ো – ১ চা চামচ।

কাঁচামরিচ – ৬/৭ টি।

ধনেপাতা – ১ টেবিল চামচ।

লবণ – স্বাদমতো।

তেল – পরিমাণমতো।

প্রণালীঃ

প্রথমে চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিন। চুলায় কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, চিংড়ি মাছ ভেজে নিন। এবার একে একে সব মসলাগুলো দিয়ে অল্প আঁচে কষিয়ে নিন। এক কাপ পানি দিয়ে মাঝারি আঁচে পনেরো মিনিট রান্না করুন। তেল ওপরে উঠে এলে ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিন। সাদা ভাত, পোলাও বা খিচুড়ির সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার চিংড়ি মালাই কারি।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর