চিংড়ি ভর্তা

চিংড়ি শুটকির ভর্তা – চিংড়ি শুটকির ভর্তা রেসিপি

উপকরণঃ

ছোট চিংড়ি শুটকি – ২৫০ গ্রাম

শুকনো মরিচ – ৫/৬ টি ।

কাঁচা মরিচ – ৫/৬ টি

পেঁয়াজ কুচি – ১ টি ।

সরিষার তেল – ১ টেবিল চামচ ।

ধনেপাতা কুচি  – ১ টেবিল চামচ

প্রণালীঃ

চিংড়ি শুটকি ভালো করে ধুয়ে মাঝারী আঁচে টেলে নিতে হবে । এবার টালা চিংড়ি শুটকি পাটায় বেটে নিন যাতে খুব বেশি মিহি না হয় । শুকনো মরিচ টেলে গুঁড়ো করে নিন । এরপর বাটা চিংড়ি , পেঁয়াজ , তেল , শুকনো মরিচ গুঁড়ো , কাঁচা মরিচ , ধনেপাতা কুচি একটি বাটিতে মিশিয়ে নিন । সাদা ভাতের সাথে পরিবেশন করুন মজাদার চিংড়ি ভর্তা ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর