চিকেন স্টিক – চিকেন স্টিক রেসিপি
চিকেন স্টিক – চিকেন স্টিক রেসিপি
উপকরণঃ
ময়দা – ১/২ কাপ।
রসুন বাটা – ১ চা চামচ।
কাঁচামরিচ বাটা – ১ চা চামচ।
মরিচ গুঁড়ো – ১ চা চামচ।
জিরা গুঁড়ো – ১/২ চা চামচ।
গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ।
সয়াসস – ১ টেবিল চামচ।
ডিম – ১টি।
ব্রেডক্রাম্ব – পরিমাণমতো।
লবণ – স্বাদমতো।
তেল – ভাজার জন্য।
প্রণালীঃ
মুরগীর মাংস ধুয়ে ফালি করে কেটে নিন। ব্রেডক্রাম্ব ছাড়া সব উপকরণ মুরগীর মাংসের সাথে মিশিয়ে আধঘণ্টা মেরিনেট করুন। চুলার তেল গরম করে নিন। মুরগীর মাংসের ফালি ব্রেডক্রাম্বে জড়িয়ে ডুবো তেলে মাঝারি আঁচে বাদামী করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে সস বা চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন স্টিক।
এস/
ছবিঃ সংগ্রহ

